মেসির কলকাতা সফরে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হল ফুটবলপ্রেমীরা:-
কলকাতা, আজ –

বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন গোট লিওনেল মেসি আজ কলকাতা সল্টলেক স্টেডিয়ামে পৌঁছলেন তার নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তাকে ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। Messi Kolkata Salt Lake Stadium Incident নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তর্ক বিতর্কের ঝড়। কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গন ( সল্টলেক স্টেডিয়াম ) এ ঘটে যাওয়া এই ঘটনার ফলে হাজার হাজার ফুটবলপ্রেমীরা হতাশ হন।
অতিরিক্ত ভিড় থেকেই এই সমস্যার শুরু:-
ভোরবেলা থেকেই সল্টলেকে স্টেডিয়ামের বাইরে বিপুল পরিমাণে ভিড় জমতে শুরু করে। মেসিকে একঝলক দেখার জন্য বহু ফুটবলপ্রেমীরা নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। কিন্তু দর্শক সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে এবং সেখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়।
সীমিত নিরাপত্তা, ক্ষুদ্ধ দর্শক:-
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী লিওনেল মেসির স্টেডিয়ামে উপস্থিত হয়ে দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানানোর কথা ছিল কিন্তু পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটায় তিনি উপস্থিত ছিলেন খুবই অল্প সময়। জানানো হচ্ছে যে নিরাপত্তার কারণে তাকে দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এতে ফুটবল প্রেমিকরা এবং দর্শকেরা ভীষণ ক্ষুদ্ধ হন এবং ক্ষোভে ফেটে পড়েন। গ্যালারি থেকে মাঠে বোতল ও বিভিন্ন জিনিস ছোলা হয় বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষুদ্ধ দর্শক দাবি করেন টিকিট কেটেও তারা মেসিকে ঠিক ভাবে দেখতে পাননি, যা Messi Kolkata Salt Lake stadium incident কে আরো বিতর্কিত করে তোলে।
টিকিট মূল্য ফেরত ও তদন্তের আশ্বাস:-
এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে যেসব দর্শক ইভেন্ট থেকে বঞ্চিত হয়েছেন ,তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। একইসঙ্গে পুরো ঘটনার জন্য যে দায়ী তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের কোন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য আরো কঠোর নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ এর ব্যবস্থা নেয়া হবে।
ফুটবল প্রেমীদের প্রত্যাশা এবং কঠিন বাস্তবতা:-
বহুদিন ধরেই কলকাতা ভারতের ফুটবল রাজধানী হিসেবে পরিচিত। আর সেই শহরে লিওনেল মেসির আগমন ফুটবল প্রেমীদের আবেগের বিষয়। কিন্তু আজকে Messi Kolkata Salt Lake stadium incident অনেক ফুটবলপ্রেমীদের কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে এক অপূর্ণতার গল্প হয়ে
উপসংহার-
মেসির কলকাতা সফর ফুটবলপ্রেমীদের স্মরণীয় হওয়ার কথা থাকলেও সল্টলেক স্টেডিয়ামের এই বিশৃঙ্খলা সেই আনন্দে ছায়া ফেলেছে। এখন দেখার বিষয় যে তদন্তের পর প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন এবং কিভাবে ক্ষুদ্ধ দর্শকদের আস্থা ফেরানো যায়।
আরও পড়ুন:
Ranveer Singh এর নতুন movie Dhurandhar,box office এ কত টাকা কামালো?


Pingback: Messi in Mumbai & Kolkata 14 Dec - Bangla Gov
Pingback: UIDAI নতুন আধার অ্যাপ | QR কোডে সহজ পরিচয় যাচাই
Pingback: টাটা মোটরস নতুন সিয়েরা ২ ভেরিয়েন্টের দাম ঘোষণা
Pingback: EPFO ATM UPI Withdrawal 2026– জানুন নতুন নিয়ম
Pingback: SSC Group C ও D নিয়োগে ১০ বছরের বয়সছাড়ে বড় ধাক্কা!
Pingback: 7 Dangerous Mistakes That Get Your Phone Hacked – Mobile...
Pingback: নোকিয়া নতুন ধামাকা। Nokia NX-5G 200MP camera&7000mAh...